ওরা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

Md. Akhteruzzaman N/A
  • ১৪৮
  • 0
ওরা সুতীক্ষ্ণ থাবা মেলে
আকাশময় উড়ে বেড়ায়|
হে ঈশ্বর- একটু আড়াল দিও!
ওদের শেন্য দৃষ্টি থেকে
আমার প্রিয় সন্তানদের
একটু রক্ষা করে নিও|
সন্তানের তরে আমার
চিত্ত বড় দূর্বল- প্রেমময়!
প্রিয় সন্তানের লাশ কাঁধে
তোলার দু:সাধ্য কাজ আমার নয়!


ওরা- জাদুকর কিংবা ভয়ানক তস্কর
ব্লুবুক কিংবা রোড পারমিটের ভাজ থেকে
শ পাচ'শর নোট সড়াতে ওরা রাতদিন তত্পর|
হে ঈশ্বর- ওদের একটু লজ্জা দিও!
জ্বলজ্বলে নামফলকের নীচে-
বধ্যভূমি কিংবা কবরে শায়িত
ওদের সহকর্মীদের মহান ত্যাগের
কথা তুমি ওদের স্মরণে দিও!


ওরা আজকাল অন্ধকারের
কালো মানুষগুলির সাথে
রাত দিন ঘুরে বেড়ায়!
হে ঈশ্বর- ওদের ক্ষুধাটুকু মুছে দিও!
উদর পূর্তির তান্ডবে-
যত ঐশ্বর্য সুখ আছে
সব নিজের করেই চায়|
ওদের একটু বুঝতে দিও-
সব কিছু নিজের হবার নয়|
লক্ষ কোটি জীর্ণ শীর্ণ অন্নহীনে
ওদেরও রয়েছে কিছু দায়!


[ ঢাকা ভার্সিটির ছাত্র আব্দুল কাদির ও সম্প্রতি সাভারে নিহত ছয় ছাত্রের প্রতি আমার এই কবিতাখানি উত্সর্গ করলাম |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Akhteruzzaman N/A আনিসুর রহমান মানিক, ভাই অনেক অনেক ধন্যবাদ|
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১১
আনিসুর রহমান মানিক বিজয়ী বন্ধুর লেখা ভালো না হয়ে পারে !অনেক অনেক শুভেচ্সা /
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A nilanjona nil, আপনার ভালো লাগায় আমার অনেক ভালো লাগলো|
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A রোজ মোহাম্মদ, আপনিও অনেক অনেক শুভ কামনা জানবেন|
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A রোমেনা আলম, শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ|
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A জুয়েল দেব, ভাই তোমার প্রতি শারদীয় দূর্গাপূজার অনেক অনেক শুভাশীষ রইলো|
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A অনেক অনেক ধন্যবাদ, Tahasin Chowdhury
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A obaidul hoque- আবার এসেছেন তাই বেশ গর্ববোধ করছি| অনেক অনেক ধন্যবাদ|
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
নিলাঞ্জনা নীল তাদের যেন লজ্জা হয় সবার মত আমার ও এই কামনা....... খুব ভালো লাগলো.........
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১
রোজ মোহাম্মদ সুন্দর ও ভালোর সব বৈশিষ্টে ভরপুর একটি কবিতা পড়লাম। শুভ কামনা কবির জন্য।
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১১

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬